OVERVIEW
গুয়াংজু ও গুইলিন প্রিমিয়াম ওয়ান্ডারল্যান্ড — অল-ইনক্লুসিভ ল্যান্ড ট্যুর
ঢাকা থেকে গুয়াংজু, গুইলিন ও ইয়াংশুও ভ্রমণের ৬ রাত ৭ দিনের প্যাকেজ। জনপ্রতি ৳১,৩০,০০০ (ন্যূনতম ৪ জন): ৬ রাতের হোটেল, নির্ধারিত খাবার, চীন ভিসা প্রসেসিং ও ফি, বুলেট ট্রেন, গাইড, লি নদীর ক্রুজ ও তালিকাভুক্ত দর্শনীয় স্থানের টিকিট অন্তর্ভুক্ত। ঢাকা–গুয়াংজু–ঢাকা আন্তর্জাতিক বিমান টিকিট আলাদা।
গুয়াংজুর শহুরে ঐতিহ্য ও নদীর রাতের দৃশ্য থেকে গুইলিনের চুনাপাথরের পাহাড়, লি নদী ও ইয়াংশুওর প্রাকৃতিক সৌন্দর্য—এক সফরে শহর ও প্রকৃতির অভিজ্ঞতা। চারজন বা তার বেশি ভ্রমণকারীর জন্য টুইন/ডাবল শেয়ারিং হোটেল, নির্ধারিত ট্রান্সপোর্ট ও গাইডের ব্যবস্থা রয়েছে।
গুইলিনে এলিফ্যান্ট ট্রাঙ্ক হিল, রিড ফ্লুট কেভ ও সান অ্যান্ড মুন প্যাগোডা; ইয়াংশুওতে লি নদীর ক্রুজ, ইউলং নদীর বাঁশের ভেলা, টেন-মাইল গ্যালারি ও সিয়াংগং মাউন্টেন রাখা হয়েছে। ষষ্ঠ দিনের লংজি রাইস টেরেস থেকে গুইলিন স্টেশন হয়ে গুয়াংজু ফেরার সময়সূচি ট্রেন ও সড়কপথের প্রাপ্যতা মিলিয়ে চূড়ান্ত হবে।
কার্ডের গুইলিন ছবিটি: chensiyuan / Wikimedia Commons, CC BY-SA 4.0; ওয়েবের জন্য ছোট আকারে রূপান্তরিত।
রুট: ঢাকা → গুয়াংজু (২ রাত) → গুইলিন (১ রাত) → ইয়াংশুও (২ রাত) → গুয়াংজু (১ রাত) → ঢাকা
গুরুত্বপূর্ণ নোট: ৳১,৩০,০০০ জনপ্রতি মূল্যটি ন্যূনতম ৪ জনের জন্য; আন্তর্জাতিক বিমান টিকিট এর বাইরে। ট্যুরের তারিখ, হোটেল, ট্রেনের শ্রেণি, attraction availability ও visa documents বুকিংয়ের সময় লিখিতভাবে নিশ্চিত করুন।
