OVERVIEW
Everest Base Camp Trek | এভারেস্ট বেইজক্যাম্প ট্রেক
লুকলা থেকে নামচে বাজার, ডিংবোচে, লোবুচে ও গোরাকশেপ হয়ে এভারেস্ট বেইজক্যাম্প। Kala Patthar viewpoint, দুটি acclimatization day এবং রামেছাপ–লুকলা return flightসহ হিমালয় অভিযান—কাঠমান্ডু–কাঠমান্ডু জনপ্রতি ৳১,৪০,০০০।
পৃথিবীর সর্বোচ্চ পর্বতের পাদদেশের পথে Khumbu অঞ্চলের পাহাড়ি বসতি, lodges ও হিমালয়ের দৃশ্য নিয়ে Everest Base Camp Trek। এই প্যাকেজে EBC পর্যন্ত হেঁটে যাওয়া এবং আবহাওয়া ও সক্ষমতা অনুযায়ী Kala Patthar viewpoint ভ্রমণের পরিকল্পনা আছে; এটি Everest summit expedition নয়।
৬ নভেম্বর ২০২৬ সম্ভাব্য যাত্রা। ঢাকা থেকে যাওয়া-ফেরাসহ ন্যূনতম ১৫ দিনের পরিকল্পনায় Namche Bazaar ও Dingboche-তে acclimatization এবং একটি reserve day রাখা হয়েছে। নিয়মিত হাঁটার অভ্যাস প্রয়োজন; high-altitude অভিজ্ঞতা থাকলে ভালো।
রুট: Kathmandu → Ramechhap → Lukla → Phakding / Toktok → Namche Bazaar → Deboche → Dingboche → Lobuche → Gorak Shep → Everest Base Camp → Kala Patthar → Pheriche → Namche → Lukla → Ramechhap → Kathmandu
গুরুত্বপূর্ণ নোট: সম্ভাব্য যাত্রা ৬ নভেম্বর ২০২৬। ন্যূনতম ১৫ দিন সময় রাখুন। পাহাড়ি flight আবহাওয়া ও airline operation-এর ওপর নির্ভরশীল; বিলম্ব হলে reserve day বা অতিরিক্ত দিন প্রয়োজন হতে পারে। চূড়ান্ত flight schedule ও ফেরার তারিখ আগে নিশ্চিত করুন।
