OVERVIEW
Annapurna Circuit Trek | হেমন্তের হিমালয়
Manang-এর পাহাড়ি গ্রাম, Tea House stay এবং Thorong La Pass অতিক্রম করে Muktinath ও Jomsom—অন্নপূর্ণা সার্কিটের হিমালয় অভিযান। আবহাওয়া ও দলের সক্ষমতা সাপেক্ষে Tilicho Lake ভ্রমণ; কাঠমান্ডু–কাঠমান্ডু জনপ্রতি ৳৬৩,০০০।
অন্নপূর্ণার চারপাশের বৈচিত্র্যময় উপত্যকা, পাহাড়ি গ্রাম ও তুষারঢাকা শৃঙ্গের মাঝে এই Tea House Trek। Manang-এ acclimatization, Thorong La Pass অতিক্রম এবং Muktinath হয়ে ফেরার পরিকল্পনায় হিমালয়ের ভিন্ন ভিন্ন ভূপ্রকৃতি দেখা যায়।
Tilicho Lake অতিরিক্ত আকর্ষণ হিসেবে পরিকল্পনায় আছে; সদস্যদের সক্ষমতা, আবহাওয়া ও trail condition অনুকূল থাকলেই এই side trip করা হবে। Moderate to challenging এই ট্রেক নিয়মিত হাঁটা বা ট্রেকিং করেন এবং ভালো fitness আছে এমন যাত্রীদের জন্য; একেবারে beginner-দের জন্য সুপারিশ করা হচ্ছে না।
রুট: Kathmandu → Besisahar → Chame → Upper Pisang → Manang → Upper Shree Kharka → Tilicho Base Camp → Tilicho Lake → Ledar → Thorong Phedi / High Camp → Thorong La → Muktinath → Jomsom → Pokhara → Kathmandu
গুরুত্বপূর্ণ নোট: সম্ভাব্য যাত্রা ২৪ অক্টোবর ২০২৬। ইভেন্টে ২৪ অক্টোবর–৩ নভেম্বর সময়সীমা থাকলেও day-by-day itinerary ১২ দিনের; চূড়ান্ত ফেরার তারিখ, flight ও overnight stay বুকিংয়ের আগে নিশ্চিত করুন। Tilicho Lake ও Ice Lake দলের সক্ষমতা, আবহাওয়া ও trail condition অনুযায়ী হবে।
