বিশ্বস্ত ভ্রমণসঙ্গী — ২০১৮ সাল থেকে☎ 01901-632240   |   01901-632241
IstyTion Travels
WhatsApp
GANGCHIL • TANGUAR HAOR

গাংচিল (Gangchil Houseboat Tanguar Haor)

গাংচিল হাউজবোট পরিচিতি

গাংচিল হাউজবোট, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ২০২৩ সাল থেকে সুনামের সাথে অতিথিদের নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে। প্রকৃতির একদম কাছাকাছি থেকেও যেন আরাম ও নিরাপত্তার কোনো ঘাটতি না থাকে—এই ব্যালেন্সটাই আমরা ধরে রাখি প্রতিটি ট্রিপে।

গাংচিল হাউজবোটে মোট ৬টি রুম রয়েছে। এর মধ্যে ২টি রুমে এটাচ বাথরুম এবং বাকি ৪টি রুমের জন্য ২টি কমন ওয়াশরুম রাখা হয়েছে—একটি হাই কমোড ও একটি লো কমোড, যাতে সবার ব্যবহার সহজ হয়।

সম্পূর্ণ হাউজবোটটি নান্দনিক কাঠ দিয়ে তৈরি হওয়ায় ভেতরে স্বাভাবিকভাবেই গরম কম লাগে এবং একটি প্রাকৃতিক, আরামদায়ক পরিবেশ তৈরি হয়। প্রতিটি রুমের বেড থেকেই জানালার মাধ্যমে হাওরের অপার সৌন্দর্য উপভোগ করা যায়। বৃষ্টির দিনেও জানালার গ্লাস থাকায় নিরাপদে বসেই বৃষ্টির দৃশ্য উপভোগ করতে পারবেন।

হাউজবোটটির দৈর্ঘ্য ৭০ ফুট এবং প্রস্থ ১৭ ফুট। ইন্ডাস্ট্রিতে এটি একটি মাঝারি আকারের বোট হিসেবে ধরা হয়। কাঠামোগতভাবে এটি শক্তপোক্ত এবং ওজন ধারণক্ষমতা প্রায় সাত হাজার কেজি হলেও, আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ ১৬ জন ট্যুরিস্টের জন্য একোমোডেশন নির্ধারণ করেছি।

রুম ক্যাটাগরি মূল্য

  • রুম ১০১ (নন এটাচ বাথ কাপল রুম) জনপ্রতি ৭৫০০ x ২ = ১৫,০০০ টাকা
  • রুম ১০২ (নন এটাচ বাথ কাপল রুম) জনপ্রতি ৭৫০০ x ২ = ১৫,০০০ টাকা
  • রুম ১০৩ (নন এটাচ বাথ তিন জনের রুম) জনপ্রতি ৭০০০ x ৩ = ২১,০০০ টাকা
  • রুম ১০৪ (নন এটাচ বাথ তিন জনের রুম) জনপ্রতি ৭০০০ x ৩ = ২১,০০০ টাকা
  • রুম ১০৫ (এটাচ বাথ কাপল রুম) জনপ্রতি ৮৫০০ x ২ = ১৭,০০০ টাকা
  • রুম ১০৬ (এটাচ বাথ কাপল রুম) জনপ্রতি ৮৫০০ x ২ = ১৭,০০০ টাকা
  • লবি (ওপেন বেড) জনপ্রতি ৫০০০ x ২ = ১০,০০০ টাকা
  • ফুল বোট প্যাকেজ ১১৬,০০০ টাকা ১৬ জন পর্যন্ত

জুন ও জুলাই মাসের ডিস্কাউন্ট রেট নিচে দেওয়া হল

ট্রিপ শিডিউলঃ সর্ব নিম্ন ২ জন হলেই নির্দিষ্ট ডেটগুলোতে প্যাকেজে নিতে পারবেন৷

অগাস্ট মাসে ফ্ল্যাট ডিস্কাউন্টের পর-

  • জনপ্রতি- ৬৫০০ [এটাচ বাথ কাপল রুম]
  • জনপ্রতি- ৫৫০০ [ রুম -নন এটাচ]
  • জনপ্রতি- ৪৫০০ [লবি ওপেন বেড]

ফুল বোট রিজার্ভ

  • রেগুলার প্রাইজ ১১৬,০০০ [১৬ জন]
  • ৩০% ডিস্কাউন্ট প্রাইজ - ৮১,২০০ [১৬ জন]
  • অগাষ্ট এর কিছু ডেট ১০%-১৫% থাকবে।

চাইল্ড পলিসিঃ ৪ বছরের নিচে ফ্রী। ৪-১০ বছর ২০০০/- এবং ১০ বছরের উপরে - ৩০০০ টাকা

প্যাকেজ অন্তর্ভুক্ত

  • ১। তাহিরপুর থেকে পিক এন্ড ড্রপ (১ম দিন সকাল ৯ টা থেকে পরের দিন বিকাল ৬টা পর্যন্ত)
  • ২। ফুডঃ ফুড মেন্যু অনুযায়ী
  • ৩। বিদ্যুৎঃ সার্বক্ষনিক বিদ্যুৎ সুবিধা পাবেন, যেহেতু জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবারাহ করা হয় তাই প্রতি ৩ ঘণ্টা চলার পর ১ ঘণ্টা বন্ধ থাকবে
  • ৪। লাইফ জ্যাকেট, সাধারণ রুম এমিনেটিস

প্যাকেজ অন্তর্ভুক্ত নয়

  • ১। কোন ধরণের ছোট নৌকা রাইড, বাইক রাইড, অটো রাইড, শিমুল বাগান এন্ট্রি ফি
  • ২। ব্যাক্তিগত খরচ, ইমার্জেন্সি মেডিক্যাল, দুর্ঘটনা ক্ষতিপূরণ
  • ৩। ফুড মেন্যুর বাইরে কোন খাবার
  • নোটঃ বুকিং করার আগে সব কিছু ভালভাবে পড়ে তারপর বুকিং করতে হবে, অন্যথায় কোনো আপত্তি থাকলে গ্রহণযোগ হবে না। প্যাকেজে যেকোন পরিবর্তন করতে পারবেন সেজন্য বুকিং এর আগে আমাদের কাছ থেকে পরিবর্তন লিখিত নিবেন।

২দিন ১ রাতের ট্রিপ প্ল্যানঃ

প্রথম দিনঃ ব্রেকফাস্ট করে সকাল ১০টায় আনোয়ারপুর (তাহিরপুর) ঘাট থেকে বোট ছেড়ে যাবে- টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। (বেলা ১২টায় চা - সিঙ্গারা নাস্তা)। হাওরে দাপিয়ে দুপুর নিলাদ্রীর উদ্দেশ্যে রওয়ানা (দুপুর ২টায় লাঞ্চ), বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ে হেঁটে ঘুরে দেখবেন নিলাদ্রী লেক, টেকেরঘাট, লাকমাছড়া ও আশ পাশের বর্ডার। সন্ধ্যার দিকে বোটে ফিরে এসে নাস্তা করবেন। রাত্রি যাপন নিলাদ্রীতে।

দ্বিতীয় দিনঃ সকাল ৭টায় জাদুকাটার উদ্দেশ্যে বোট ছেড়ে যাবে (এপ্রিল, মে এবং জুন মাসে পানি কম অথবা পাহাড়ি ঢলের কারণে বোট জাদুকাটা যাবেনা তাই জাদুকাটা, বারিক্কাটিলা, শিমুল বাগান অটো দিয়ে ঘুরনো হবে) ৮টায় ব্রেকফাস্ট, ১১ টায় হাল্কা নাস্তা এবং গোসল করে দুপুর ২টায় লাঞ্চ। বিকালা ৫টায় চা বিস্কুট। সন্ধ্যায় ৬টায় চেক আউট।

নোটঃ খারাপ আবহাওয়া, পাহাড়ি ঢল, স্রোত, বাতাস, ঢেউ, ঝড়-বৃষ্টি এবং অতিরিক্ত ট্যুরিস্টের চাপের তারিখে রুট প্ল্যান চেইঞ্জ হতে পারে।

  • ভ্রমণ স্পটঃ
  • ১। ওয়াচ-টাওয়ার, টাঙ্গুয়ার হাওর,
  • ২। নিলাদ্রী, টেকেরঘাট
  • ৩। লাকমাছড়া
  • ৪। জাদুকাটা
  • ৫। বারিক্কাটিলা ৬ শিমুল বাগান।

CONFIRMATION & CANCELLATION POLICY

বুকিং নীতিমালা

  • - বুকিং নিশ্চিত করতে মোট প্যাকেজ মূল্যের ৫০% অগ্রিম প্রদান করে ইনভয়েস গ্রহণ করতে হবে।
  • - বাকি ৫০% পরিশোধ করতে হবে ট্রিপের দিনে, বোট ছাড়ার আগেই। কোন প্রকার বকেয়া গ্রহণযোগ্য হবেনা
  • - পেমেন্ট করা যাবে অফিসে এসে, ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশ-নগদে (চার্জ প্রযোজ্য)।
  • - ক্রেডিট কার্ডের ক্ষেত্রে EMI সুবিধা উপলব্ধ (শর্তসাপেক্ষে)।

ক্যান্সেলেশন নীতিমালা

  • ৩০ দিন বা তার বেশি আগে ক্যান্সেল করলে সম্পূর্ণ টাকা ফেরতযোগ্য।
  • ১৫-২৯ দিনের মধ্যে ক্যান্সেল করলে, অগ্রিম টাকার 20% ক্যান্সেলেশন ফি হিসেবে কেটে নেওয়া হবে।
  • ১৪ দিনের কম সময় থাকলে কোনো টাকা ফেরতযোগ্য নয় (নন-রিফান্ডেবল)।
  • আবহাওয়ার কারণে বোট চলাচল বন্ধ হলে তারিখ পরিবর্তন করা যাবে, তবে টাকা ফেরতযোগ্য নয়।
  • হরতাল অবরোধে বা রাজনৈতিক অস্থিরতার কারণে কোনো ক্যান্সেলেশন গ্রহণযোগ্য হবেনা।

গুরুত্বপূর্ণ মন্তব্যঃ বুকিং করার আগে ভালভাবে পড়ে তারপরে বুকিং করুন

  • সুনামগঞ্জের ভৌগলিক অবস্থানের দিক থেকে কিছু এলাকা অতি- নিম্নাঞ্চল যার ফলে প্রতি বছর মে মাসের পর থেকে হঠাৎ হঠাৎ পাহাড়ি ঢলের কারণে এসব নিম্ন এলাকাগুলো প্লাবিত হয়, যা টাঙ্গুয়ার হাওড় ট্রিপে প্রভাব ফেলেনা এবং সাংবাদিকদের নিউজের ভাষায় বন্যা বলে হেড-লাইন করা হয়। আপনার বুকিং করা তারিখের আগে এমন নিউজের উপর ভিত্তি করে কোনো ক্যান্সেল বা ডেট চেইঞ্জ করা যাবে না।
  • বন্যার পরিস্থিতি বা আগাম বন্যার আশঙ্কা থাকলে সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং হাউজবোট মালিক সমিতির নির্দেশনায় বোট চলাচল নিষিদ্ধ করলে ভ্রমণ তারিখ পরিবর্তন করতে পারবেন (ডেট ফাকা থাকা সাপেক্ষে)

নির্দেশনা মেনে চলতে হবেঃ

  • ঝড় তুফান বা বৈরি আবহাওয়া অথবা হঠাৎ বেশি বাতাস থাকলে পিক এন্ড ড্রপ ঘাট পরিবর্তন হতে পারে।
  • রাতে বোট ভাসানো বা চালানো সম্পুর্ণ নিষেধ।

পেমেন্ট মেথড

  • বিকাশ/নগদ পার্সোনাল ( চার্জ সহ )
  • 01612217452
  • 01730293961

Bank Account

  • Bank Name: MTB
  • Account: 1301000292313
  • Holder Name: Shikara
  • Branch: Eliphant Road
  • Routing: 145261333

Food Menu

১ম দিন

  • ওয়েলকাম ড্রিংক [08:00 am]
  • ব্রেকফাস্ট [09:00 am]:
  • খিচুড়ি, ডিম, পেয়াজ ভর্তা, চাটনি, সালাদা, ফিল্টার পানি, চা
  • নাস্তা [11:00 am]:
  • সিঙ্গারা/ সিজনাল ফ্রুটস, চা, ফিল্টার পানি
  • দুপুরের খাবার [02:00 pm]:
  • সাদা ভাত, ভাজি, আলু ভর্তা, কক মুরগী, যেকোন মাছ/ লাউ চিংড়ি, ডাল, সালাদ, ফিল্টার পানি।
  • সন্ধ্যার নাস্তা [06:00 pm]:
  • নুডুলস, ফিল্টার পানি, চা
  • রাতের খাবার [09:30 pm]:
  • সাদা ভাত, ভাজি, শুটকি ভর্তা, হাঁস ভুনা, ডাল, সালাদ, ফিল্টার পানি

২য় দিন

  • প্রি-ব্রেকফাস্ট [08:00 am]
  • চা, বিস্কুট, ফিল্টার পানি
  • ব্রেকফাস্ট [09:00 am]
  • লুচি, ডিম, বুটের ডাল, ফিল্টার পানি, চা
  • নাস্তা [11:00 am]:
  • মুড়ি মাখা, ফিল্টার পানি, চা
  • দুপুরের খাবার [02:00 am]:
  • পোলাও, চিকেন রোস্ট (বয়লার), ডিম ভুনা, আলু ভাজি, ডাল ভুনা, ফিল্টার পানি
  • ইভেনিং স্ন্যাক্স [05:00 pm]:
  • চা, বিস্কুট, ফিল্টার
  • বিঃ দ্রঃ ফুড মেন্যু চেইঞ্জ করতে চাইলে বুকিং করার আগে চেইঞ্জ করার বিষয়ে কথা বলতে পারবেন৷ ট্রিপ চলাকালীন ফুড মেন্যু পরিবর্তন করার সুযোগ নেই৷
  • [/] অপশন বাজার পাওয়া না পাওয়ার উপড় নির্ভরশীল।

আমাদের হাউজবোটে সম্মানিত গেস্টদের জন্য ৩ ধরনের পানি ব্যবহার করা হয়ঃ

  • ১। খাবারের জন্য বিশুদ্ধ ফিল্টার পানির জার
  • ২। রান্নার জন্য টিউবওয়েলের পানি
  • ৩। ওয়াশরুম, গোসল, হাত মুখ ধোয়ার জন্য বোট চলন্ত অবস্থায় নদী থেকে স্বচ্ছ পানি ট্যাং এ তোলা হয়।

বুকিং এড্রেসঃ

  • ঢাকা অফিসঃ ২৭/১, পুর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা
  • নাম্বারঃ ০১৯০১৬৩২২৪৩ - ৪৫
Check-inতারিখ চাপুনCheck-outতারিখ চাপুন
অক্টোবর 2026Check-in ও Check-out নির্বাচন করুন
রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
AvailableUnavailableSelected range

Request পাঠালেই নির্বাচিত তারিখগুলো গাংচিল হাউজবোটের জন্য সাময়িকভাবে unavailable হবে। বাতিল হলে admin আবার available করতে পারবেন।

BOOKING REQUEST

তারিখ ও প্যাকেজ পাঠান

Selected stayতারিখ নির্বাচন করুনRegular / published discount৳15,000 ৳11,000
আপনার রিকোয়েস্ট আমাদের প্রতিনিধির কাছে পাঠানো হচ্ছে। বোট/রুম available থাকলে ৫০% অগ্রিম দিয়ে booking confirm করতে পারবেন। তারিখভেদে ১০%–১৫% বা বিশেষ discount quotation-এ নিশ্চিত হবে।