Image

MB SHIKARA (Shikara Houseboat Tanguar Haor)

Shikara – Luxury Water Villa | Tanguar Haor

শিকারা হাউজবোটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ৫০০ স্কয়ার ফিট প্রশস্ত লবি, যা টাঙ্গুয়ার হাওরের অন্য কোনো হাউজবোটে পাওয়া যায় না। অধিকাংশ বড় হাউজবোটে যেখানে ৮–১২টি রুম থাকলেও লবি ছোট বা নেই বললেই চলে, সেখানে শিকারা পর্যটকের স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে মাত্র ৬টি রুম রেখেছে। এর ফলে বোটের ভেতরে কোনো ধরনের ভিড় বা কনজেশন অনুভূত হয় না।

শিকারাতে কোনো সংকীর্ণ ব্যালকনি নেই। বরং প্রতিটি রুমে রয়েছে ৯০ ডিগ্রি ওপেন জানালা, যা খুললেই বিছানা থেকেই উপভোগ করা যায় হাওরের বিস্তীর্ণ জলরাশি, আকাশ আর প্রকৃতির অপার সৌন্দর্য।

টাঙ্গুয়ার হাওরের সব হাউজবোটের মধ্যে সবচেয়ে বড় ও আরামদায়ক ওয়াশরুম শিকারার আরেকটি বড় শক্তি। পরিবার, কাপল কিংবা কর্পোরেট অতিথিদের কথা মাথায় রেখে প্রতিটি সুবিধা রাখা হয়েছে ব্যবহারবান্ধব ও প্রিমিয়াম মানের।

রুম ও ফ্যাসিলিটিজ

  • মোট ৬টি এসি রুম, প্রতিটিতে এটাচড আধুনিক বাথরুম
  • সর্বোচ্চ ২২ জন ধারণক্ষমতা  (৩ জন করে ১৮ জন রুমে এবং লবিতে ২টা ওপেন বেড আছে সেখানে ৪ জন- মোট ২২ জন)
  • শুধু মাত্র বড় গ্রুপের জন্যঃ যদি আপনারা বড় গ্রুপ কিংবা খরচ কমাতে চান তাহলে ৪০ জন পর্যন্ত এক্সট্রা বেড দিয়ে এরেঞ্জ করা যাবে।
  • টিভি, সাউন্ড সিস্টেম, লাইব্রেরি কর্না, ইনডোর ও আউটডোর ২টি দোলন, ফ্যামিলি ও কর্পোরেট রিল্যাক্সেশনের জন্য আরামদায়ক সিটিং অ্যারেঞ্জমেন্ট
  • টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে বড় ৫০০ স্কয়ার ফিট লাউঞ্জ
  • ইনডোর গেমস: ক্যারম, তাস
  • আউটডোর অ্যাক্টিভিটি স্পেস ও ফুটবল খেলার সুবিধা
  • ছাদ বাগান
    • ঘাস কার্পেট
    • ডাইনিং স্পেস
    • মনোমুগ্ধকর আলোকসজ্জা
  • আধুনিক ও প্রশস্ত ওয়াশরুম
  • সব ধরনের প্রয়োজনীয় সেফটি ইকুইপমেন্টস
  • অতিরিক্ত বিছানা সুবিধা
  • কমপ্লিমেন্টারি টয়লেট্রিজ
    • সাবান
    • শ্যাম্পু
    • টিস্যু
    • হ্যান্ডওয়াশ
    • রুম স্প্রে ও এরোসল

রেগুলার ভাড়া তালিকা

রুম নাম্বার ১ রুম ২ জন১ রুম ৩ জন
১০১ (এটাচ বাথ ও এসি) ১৪,০০০ x ২ = ২৮,০০০ ১০,৭০০ x ৩ = ৩২,১০০
১০২ (এটাচ বাথ ও এসি)১৪,০০০ x ২ = ২৮,০০০১০,৭০০ x ৩ = ৩২,১০০
১০৩ (এটাচ বাথ ও এসি)১৪,০০০ x ২ = ২৮,০০০১০,৭০০ x ৩ = ৩২,১০০
১০৪ (এটাচ বাথ ও এসি)১৪,০০০ x ২ = ২৮,০০০১০,৭০০ x ৩ = ৩২,১০০
১০৫ (এটাচ বাথ ও এসি)১৪,০০০ x ২ = ২৮,০০০১০,৭০০ x ৩ = ৩২,১০০
১০৬ (এটাচ বাথ ও এসি)১৪,০০০ x ২ = ২৮,০০০ ১০,৭০০ x ৩ = ৩২,১০০
লবি ওপেন বেড/ নন এসি, কমন বাথ৬০০০ x ৪ = ২৪,০০০
ফুল বোট প্যাকেজ ১৬ জন পর্যন্তঃ ১৯২,০০০ টাকা ২২ জন পর্যন্তঃ ২১৬,৬০০ টাকা
জুন মাসের ১০% ডিস্কাউন্ট প্রাইজ নিচে দেওয়া হল
ট্রিপ শিডিউলঃ  সর্ব নিন্ম ২ জন হলেই নির্দিষ্ট ডেটগুলোতে প্যাকেজ নিতে পারবেন। এছাড়া ফুল বোট রিজার্ভে পাচ্ছেন বিশেষ সুবিধা।

১০% ডিস্কাউন্টের পরঃ- (জুন ২০২৬)
জনপ্রতি- ১২,৬০০ [১ রুমে ২ জন]
জনপ্রতি- ৯,৬০০ [১ রুমে ৩ জন]
জনপ্রতি – ৫,৪০০ [লবি ওপেন বেড]

চাইল্ড পলিসিঃ ৪ বছরের নিচে  ফ্রী। ৪-১০ বছর ২৫০০/- এবং ১০ বছরের উপরে – ৪০০০ টাকা

প্যাকেজ অন্তর্ভুক্ত

১। আনোয়ারপুর/ তাহিরপুর থেকে পিক এন্ড ড্রপ (১ম দিন সকাল ৯ টা থেকে পরের দিন বিকাল ৬টা পর্যন্ত) ২। ফুডঃ ফুড মেন্যু অনুযায়ী ৩। বিদ্যুৎঃ সার্বক্ষনিক বিদ্যুৎ সুবিধা পাবেন, যেহেতু জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবারাহ করা হয় তাই প্রতি ৩ ঘণ্টা চলার পর ১ ঘণ্টা বন্ধ থাকবে ৪। লাইফ জ্যাকেট, সাধারণ রুম এমিনেটিস

প্যাকেজ অন্তর্ভুক্ত নয়

১। কোন ধরণের ছোট নৌকা রাইড, বাইক রাইড, অটো রাইড, শিমুল বাগান এন্ট্রি ফি২। ব্যাক্তিগত খরচ, ইমার্জেন্সি মেডিক্যাল, দুর্ঘটনা ক্ষতিপূরণ ৩। ফুড মেন্যুর বাইরে কোন খাবার ৪। এসি বিকাল ৫ট থেকে রাত ১০ টা পর্যন্ত টোটালি বন্ধ থাকবে কিন্তু বিদ্যুৎ সুবিধা থাকবে।(এই সময়টুকু ঘুরাঘুরি, রাতে ছাদে আড্ডা ও ডিনার টাইম থাকে)

নোটঃ বুকিং করার আগে সব কিছু ভালভাবে পড়ে তারপর বুকিং করতে হবে, অন্যথায় কোনো আপত্তি থাকলে গ্রহণযোগ হবে না। প্যাকেজে যেকোন পরিবর্তন করতে পারবেন সেজন্য বুকিং এর আগে আমাদের কাছ থেকে পরিবর্তন লিখিত নিবেন।

২ দিন ১ রাতের ট্রিপ প্ল্যানঃ

প্রথম দিনঃ  ব্রেকফাস্ট করে সকাল ১০টায় আনোয়ারপুর (তাহিরপুর)  ঘাট থেকে বোট ছেড়ে যাবে- টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। (বেলা ১২টায় চা – সিঙ্গারা নাস্তা)। হাওরে দাপিয়ে দুপুর নিলাদ্রীর উদ্দেশ্যে রওয়ানা (দুপুর ২টায় লাঞ্চ), বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ে হেঁটে ঘরে দেখবেন নিলাদ্রী লেক, টেকেরঘাট, লাকমাছড়া ও আশ পাশের বর্ডার। সন্ধ্যার দিকে বোটে ফিরে এসে নাস্তা করবেন। রাত্রি যাপন নিলাদ্রীতে।

দ্বিতীয় দিনঃ সকাল ৭টায় জাদুকাটার উদ্দেশ্যে বোট ছেড়ে যাবে (এপ্রিল, মে এবং জুন মাসে পানি কম অথবা পাহাড়ি ঢলের কারণে বোট জাদুকাটা যাবেনা তাই জাদুকাটা, বারিক্কাটিলা, শিমুল বাগান অটো দিয়ে ঘুরনো হবে) ৮টায় ব্রেকফাস্ট, ১১ টায় হাল্কা নাস্তা এবং গোসল করে দুপুর ২টায় লাঞ্চ। বিকালা ৫টায় চা বিস্কুট। সন্ধ্যায় ৬টায় চেক আউট।

নোটঃ খারাপ আবহাওয়া, পাহাড়ি ঢল, স্রোত, বাতাস, ঢেউ, ঝড়-বৃষ্টি এবং অতিরিক্ত ট্যুরিস্টের চাপের তারিখে রুট প্ল্যান চেইঞ্জ হতে পারে।

ভ্রমণ স্পটঃ ১। ওয়াচ-টাওয়ার, টাঙ্গুয়ার হাওর, ২। নিলাদ্রী, টেকেরঘাট ৩। লাকমাছড়া ৪। জাদুকাটা ৫। বারিক্কাটিলা ৬ শিমুল বাগান।

CONFIRMATION & CANCELLATION POLICY
📌 বুকিং নীতিমালা
✅ বুকিং নিশ্চিত করতে মোট প্যাকেজ মূল্যের ৫০% অগ্রিম প্রদান করে  ইনভয়েস গ্রহণ করতে হবে।
✅ বাকি ৫০% পরিশোধ করতে হবে ট্রিপের দিনে, বোট ছাড়ার আগেই। কোন প্রকার বকেয়া গ্রহণযোগ্য হবেনা
✅ পেমেন্ট করা যাবে অফিসে এসে, ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশ-নগদে (চার্জ প্রযোজ্য)।
✅ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে EMI সুবিধা উপলব্ধ (শর্তসাপেক্ষে)।

📌 ক্যান্সেলেশন নীতিমালা
❌ ৩০ দিন বা তার বেশি আগে ক্যান্সেল করলে সম্পূর্ণ টাকা ফেরতযোগ্য।
❌ ১৫-২৯ দিনের মধ্যে ক্যান্সেল করলে, অগ্রিম টাকার 20% ক্যান্সেলেশন ফি হিসেবে কেটে নেওয়া হবে।
❌ ১৪ দিনের কম সময় থাকলে কোনো টাকা ফেরতযোগ্য নয় (নন-রিফান্ডেবল)।
❌ আবহাওয়ার কারণে বোট চলাচল বন্ধ হলে তারিখ পরিবর্তন করা যাবে, তবে টাকা ফেরতযোগ্য নয়।
❌ হরতাল অবরোধে বা রাজনৈতিক অস্থিরতার কারণে কোনো ক্যান্সেলেশন গ্রহণযোগ্য হবেনা।

গুরুত্বপূর্ণ মন্তব্যঃ বুকিং করার আগে ভালভাবে পড়ে তারপরে বুকিং করুন
সুনামগঞ্জের ভৌগলিক অবস্থানের দিক থেকে কিছু এলাকা অতি- নিন্মাঞ্চল যার ফলে প্রতি বছর মে মাসের পর থেকে হঠাৎ হঠাৎ পাহাড়ি ঢলের কারণে এসব নিন্ম এলাকাগুলো প্লাবিত হয়, যা টাঙ্গুয়ার হাওড় ট্রিপে প্রভাব ফেলেনা এবং সাংবাদিকদের নিউজের ভাষায় বন্যা বলে হেড-লাইন করা হয়। আপনার বুকিং করা তারিখের আগে এমন নিউজের উপর ভিত্তি করে কোনো ক্যান্সেল বা ডেট চেইঞ্জ করা যাবে না।
বন্যার পরিস্থিতি বা আগাম বন্যার আশঙ্কা থাকলে সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং হাউজবোট মালিক সমিতির নির্দেশনায় বোট চলাচল নিষিদ্ধ করলে ভ্রমণ  তারিখ পরিবর্তন করতে পারবেন (ডেট ফাকা থাকা সাপেক্ষে)

নির্দেশনা মেনে চলতে হবেঃ
🔹 ঝড় তুফান বা বৈরি আবহাওয়া অথবা হঠাৎ বেশি বাতাস  থাকলে পিক এন্ড ড্রপ ঘাট পরিবর্তন হতে পারে।
🔹 রাতে বোট ভাসানো বা চালানো সম্পুর্ণ নিষেধ।
পেমেন্ট মেথড
বিকাশ/নগদ পার্সোনাল (চার্জ সহ)
01612217452
01730293961 

Bank Account
Bank Name: MTB
Account: 1301000292313
Holder Name: Shikara
Branch: Eliphant Road
Routing: 145261333
Food Menu
১ম দিন
ওয়েলকাম ড্রিংক [08:00 am] 

ব্রেকফাস্ট [09:00 am]
খিচুড়ি, ডিম, গ্রেভি চিকেন (বয়লার), পেয়াজ ভর্তা, চাটনি, সালাদা, ফিল্টার পানি, চা

নাস্তা [11:00 am]: 
সিঙ্গারা/ সিজনাল ফ্রুটস, চা, ফিল্টার পানি

দুপুরের খাবার [02:00 pm]: 
সাদা ভাত, ভাজি, ভর্তা, কক মুরগী, যেকোন মাছ/ লাউ চিংড়ি, ডাল/ মুড়িঘণ্ট, সালাদ, ফিল্টার পানি। 

সন্ধ্যার নাস্তা [06:00 pm]: 
নুডুলস, ফিল্টার পানি, চা 

রাতের খাবার [09:30 pm]: 
চায়নিজ সেট মেন্যুঃ ফ্রাইড রাইস, মিক্স ভেজিটেবল, ফ্রাইড চিকেন, কোক
২য় দিন
প্রি-ব্রেকফাস্ট [08:00 am] 
চা, বিস্কুট, ফিল্টার পানি 

ব্রেকফাস্ট [09:00 am] 
লুচি, হালুয়া, বুটের ডাল, ডিম স্লাইস, ফিল্টার পানি, চা

নাস্তা [11:00 am]: 
মুড়ি মাখা, ফিল্টার পানি, চা

দুপুরের খাবার [02:00 am]: 
সাদা ভাত, ভাজি, শুটকি ভর্তা, যেকোনো মাছ, হাঁস ভুনা, ডাল, সালাদ, ফিল্টার পানি

ইভেনিং স্নেক্স [05:00 pm]: 
ড্রাই কেক, চা , ফিল্টার পানি

বিঃ দ্রঃ ফুড মেন্যু চেইঞ্জ করতে চাইলে বুকিং করার আগে চেইঞ্জ করার বিষয়ে কথা বলতে পারবেন৷ ট্রিপ চলাকালীন ফুড মেন্যু পরিবর্তন করার সুযোগ নেই৷
[/] অপশন বাজার পাওয়া না পাওয়ার উপড় নির্ভরশীল৷
আমাদের হাউজবোটে সম্মানিত গেস্টদের জন্য ৩ ধরনের পানি ব্যবহার করা হয়ঃ 

১। খাবারের জন্য বিশুদ্ধ ফিল্টার পানির ঝাড় 
২। রান্নার জন্য টিউবওয়েলের পানি 
৩। ওয়াশরুম, গোসল, হাত মুখ ধোয়ার জন্য বোট চলন্ত অবস্থায় নদী থেকে স্বচ্ছ পানি ট্যাং এ তোলা হয়।

ছবি দেখতে Facebook Page Link ক্লিক করুন

https://www.facebook.com/share/p/1AXB56x6z9/?mibextid=wwXIfr

ভিডিও

ঢাকা অফিসঃ ২৭/১, ৪ তলা, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা
মোবাইলেঃ 01901632244 || 01901632245 || 01901632243

← New Article
গাংচিল (Gangchil Houseboat Tanguar Haor)

গাংচিল (Gangchil Houseboat Tanguar Haor)

Old Article →
তরঙ্গ বিলাস (Torong Bilas Houseboat Tanguar Haor)

তরঙ্গ বিলাস (Torong Bilas Houseboat Tanguar Haor)